এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়ার বিশেষ উদ্যোগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার অনন্য সুযোগ পেয়েছে মাদারীপুরের অর্ধশতাধিক শিক্ষার্থী। সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের সৌভাগ্য অর্জন করেছে।
আজ সোমবার (২৯ জুন) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসে।
সংসদ পরিদর্শনকালে শিক্ষার্থীরা সরাসরি বাজেট অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর তারা সংসদ ভবনের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখে রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও স্পষ্ট ধারণা লাভ করে।
পরিদর্শনের একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পায়। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এই সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেয়।
শিক্ষার্থীদের এই শিক্ষাসফর প্রসঙ্গে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, "জাতীয় সংসদ ভবন ঘুরে দেখা অনেক শিক্ষার্থীরই লালিত স্বপ্ন। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে সবার সেই স্বপ্ন পূরণ হয় না। শিক্ষার্থীদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতেই এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে। তারা শুধু সংসদ ভবনই দেখেনি, বরং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার ও উনাকে কাছ থেকে দেখার এক দারুণ সুযোগ পেয়েছে। এই অভিজ্ঞতা তাদের জীবনে বড় ধরনের অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।"
সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছে মাদারীপুরের শিক্ষার্থীরা। তারা জানায়, সরাসরি সংসদের অধিবেশন দেখা এবং দেশের সর্বোচ্চ নেতৃত্বের সান্নিধ্য পাওয়া তাদের মধ্যে দেশপ্রেম, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নতুন আগ্রহের জন্ম দিয়েছে। পাঠ্যবইয়ের সীমানা পেরিয়ে এ ধরনের বাস্তবমুখী শিক্ষা সফর তাদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।
মার্চ ২০, ২০২৫
ফেব্রু ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।