নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় ১৮ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৬ জুন, ২০২৬ ৪:৪৩ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় ১৮ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ জুন) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে একজন ব্যক্তি বিপুল পরিমাণ চোলাই মদ নিয়ে ভাঙারিপট্টি এলাকায় প্রবেশ করছে।

এমন তথ্যের ভিত্তিতে ডিবির সদস্যরা ননিয়াপট্টিস্থ ভাঙারি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে রিকশায় থাকা একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনক মনে হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি খুলে তল্লাশি করে ২৫০ মিলিলিটারের ৭১টি বোতলে মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অটোরিকশার আরোহী নওগাঁ সদর উপজেলার একডালা পূর্ব পাড়ার অহির উদ্দিনের ছেলে মো: লছির উদ্দিন (৫৭), কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।