এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। তিনি তাঁর বক্তব্যে কৃষি প্রণোদনা কর্মসূচির বিভিন্ন দিক ও এর সুফল তুলে ধরেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা। এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২ হাজার ২১০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার ১ হাজার ১১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “কৃষি ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ সফল করতে কৃষকদের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।” এ সময় উপস্থিত কৃষকেরা সরকারের এই ধরনের সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার অনুরোধ জানান।
এর আগে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। পরবর্তীতে তিনি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত চার শতাধিক নারী-পুরুষের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন।
মার্চ ৩১, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৬ জুন, ২০২৬
রাজবাড়ী | ২৬ জুন, ২০২৬
রাজনীতি | ২৬ জুন, ২০২৬
রাজনীতি | ২৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।