এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় আবারও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “হৃদয়ে আলফাডাঙ্গা”। অসুস্থ তরুণ সাংবাদিক ও সংগঠনের অন্যতম সদস্য মিয়া রাকিবুল ইসলামের সুস্থতা কামনায় তার পাশে দাঁড়িয়েছে সংগঠনটির সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামে নিজ বাসভবনে গিয়ে তাকে দেখতে যান সংগঠনের সদস্য মনিরুল ইসলাম, মেহেদী হাসান, ফেরদৌস ও শামিম। এসময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সাহস ও অনুপ্রেরণা জোগান।
জানা গেছে, কয়েকদিন আগে শারীরিক জটিলতার কারণে মিয়া রাকিবুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ অপারেশন সম্পন্ন হয়। তিনি “হৃদয়ে আলফাডাঙ্গা”র সক্রিয় সদস্য হওয়ার পাশাপাশি আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় সাংবাদিকতায় একজন পরিচিত ও প্রতিশ্রুতিশীল মুখ।
অপারেশনের পর ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। শারীরিক দুর্বলতা থাকলেও তার চোখে-মুখে ফুটে উঠেছে অদম্য সাহস, দৃঢ় মনোবল এবং জীবনে ফিরে আসার প্রবল ইচ্ছাশক্তি। কথোপকথনে স্পষ্ট,কঠিন সময়ও তার স্বপ্ন ও দায়িত্ববোধকে দমিয়ে রাখতে পারেনি।
তার সুস্থতা দেখে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সকলের বিশ্বাস, খুব শিগগিরই তিনি আবার কলম হাতে নিয়ে আলফাডাঙ্গার সংবাদ অঙ্গনে নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করবেন এবং সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবেন, ইনশাআল্লাহ।
এই ঘটনাটি যেন একটি বার্তা দেয়,জীবনের প্রতিটি কঠিন সময়ই সাময়িক, কিন্তু সাহস ও আত্মবিশ্বাস থাকলে ফিরে আসা সম্ভব আরও শক্তিশালী হয়ে।
সবশেষে, মহান আল্লাহর কাছে তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। পাশাপাশি সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে, যেন তিনি আগের মতোই কর্মচঞ্চল, প্রাণবন্ত এবং সমাজের জন্য নিবেদিত একজন মানুষ হিসেবে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
জুলাই ১০, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।