এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাটগামী সড়কের রিয়ো ফিলিং স্টেশন সংলগ্ন বেইলি ব্রিজের গোড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেইলি ব্রিজের গোড়ায় রাস্তার ডান পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই ব্যক্তি এলাকায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন এবং ভিক্ষাবৃত্তি করে দিনাতিপাত করতেন। তবে তাঁর নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি। ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।