এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে যুবদলের একটি মিছিল চলাকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ মুন্সী (৪০) নামের এক অটোভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন দলটির নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ইউসুফ মুন্সী সদরপুর সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোভ্যান চালক।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদের অংশ হিসেবে সদরপুর উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে সেখানে উপস্থিত অটোভ্যান চালক ইউসুফ মুন্সী হঠাৎ মিছিলটি লক্ষ্য করে বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন এবং পরে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মিছিলের নেতৃত্বে থাকা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইসারত বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে ওই ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তাকে আটক করে সদরপুর থানায় সোপর্দ করেছি।”
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, “যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামের এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।