এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিজয়নগর উপজেলা প্রবাসী সমাজকল্যাণ সংস্থা ইউ,এ,ই এর উদ্যোগে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের এক অসুস্থ ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে অসুস্থ ব্যক্তির হাতে নগদ অর্থ তুলে দেন উক্ত সংগঠন এর প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে প্রবাসে অবস্থানরত সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার দুবাই শাখার যুগ্ম আহ্বায়ক ও উদ্যোক্তা মোঃ বাবুল মিয়া, বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মোঃ হানিফ কাজী, সদস্য মোঃ ফয়সাল উদ্দিন রিয়ন, মোঃ অভির হোসেন জুমান এবং হাফেজ মাওলানা সাংবাদিক মোঃ শামীম উসমান গণীসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত সবাই সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিশেষ করে দুবাই প্রবাসী সদস্যদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, প্রবাসীরা নিজেদের কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করছেন, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা পরিশেষে দেশবাসীর কাছে উক্ত সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যদের সু সাস্থ ও দির্ঘআয়ো কামনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।