এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ১০ই মহররম একদিকে যেমন পৃথিবীর ইতিহাসে এক বেদনাবিধুর স্মারক, অন্যদিকে অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম সংগ্রামের এক চিরন্তন প্রেরণা।
ঐতিহাসিক এই দিনে কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে আত্মোৎসর্গকারী হযরত হোসাইন (রা.) এবং তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন চরমোনাই পীর। তিনি বলেন, আজ আমরা তাঁদের স্মৃতিতে যেমন বেদনাক্রান্ত হই, ঠিক তেমনই সকল অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের প্রতিজ্ঞাও গ্রহণ করি।
তিনি আরও উল্লেখ করেন, আহলে বাইতের (রাসূলের পরিবার) প্রতি ভালোবাসা প্রতিটি মুসলমানের ঈমানের অংশ। ইতিহাস চর্চা বা অন্য কোনো আলোচনায় যেন তাঁদের প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা প্রকাশ না পায়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তবে ভালোবাসা প্রকাশের নামে কোনো ধরনের অতিরঞ্জন বা শরীয়াহর সীমালঙ্ঘন করা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে হযরত মুয়াবিয়া (রা.) সহ অন্য কোনো সাহাবায়ে কেরামের প্রতি কটূক্তি বা বিষোদগার করা যাবে না, কারণ ইসলাম সর্বদা ভারসাম্য ও ইনসাফের শিক্ষা দেয়।
পীর সাহেব চরমোনাই মুসলমানদের মনে করিয়ে দিয়ে বলেন, কারবালার নির্মম ট্র্যাজেডির বহু আগে থেকেই ইসলামে আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাবান ছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আশুরার দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং এই দিনে রোজা রাখাকে বিশেষভাবে মহিমান্বিত করেছেন। তাই এই ঐতিহ্যবাহী দিনে সুন্নাহ সমর্থিত দুটি রোজা রাখা এবং তাসবিহ-তাহলিলসহ ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।