এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়েই ক্রীড়াপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করে। বাংলাদেশে এই উন্মাদনার একটি বড় অংশ জুড়ে থাকে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিলের সমর্থকেরা। প্রিয় দলকে অনুপ্রেরণা জোগাতে এবং বহুল প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনকে সামনে রেখে ব্রাজিল ভক্তদের জন্য এবার তৈরি হয়েছে বিশেষ একটি গান। গানটির শিরোনাম ‘ব্রাজিল ওই দেখো কাপ আসছে’।
গানটি যৌথভাবে গেয়েছেন একঝাঁক প্রতিভাবান তরুণ শিল্পী। শাদাত হোসেন নাদিমের কথা ও সুরে এতে কণ্ঠ দিয়েছেন সাজ্জাদ, রাফায়েল এবং নাদিম নিজে। গানটির সংগীতায়োজনে জুয়েল মাহমুদের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন নাদিম।
বিশ্বকাপের আমেজে এই গানটি নিয়ে বেশ আশাবাদী পুরো গানের দল। এ প্রসঙ্গে সুরকার ও কণ্ঠশিল্পী শাদাত হোসেন নাদিম বলেন, “ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের আবেগ সব সময়ই অন্যরকম। বিশেষ করে ব্রাজিল ভক্তদের যে তুমুল উন্মাদনা, সেটাকেই আমরা গানের কথা ও সুরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ‘ব্রাজিল ওই দেখো কাপ আসছে’ গানটি প্রত্যেক ব্রাজিল সমর্থকের মনে নতুন করে উদ্দীপনা জোগাবে বলে আমার বিশ্বাস। গানটির সঙ্গে যুক্ত প্রত্যেকেই নিজেদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছেন।”
তিনি আরও জানান, গানটি ইতিমধ্যেই ‘ওভারডোস বাই নাদিম’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানটির সংগীতায়োজক জুয়েল মাহমুদ বলেন, বিশ্বকাপের চেনা আমেজ ও উদ্দীপনা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে, যা শ্রোতাদের আনন্দ দেবে।
জুন ২২, ২০২৬
জুন ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।