এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্য শিয়াল শিকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। উপজেলার সাহাপুর ইউনিয়নে সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপুর ইউনিয়নের গোপায়েরবাগ মোল্লা বাড়ির মহিন এবং সোমপাড়ার কলেজপাড়া এলাকার শাকিল নামের দুই যুবক সম্প্রতি একটি বন্য শিয়াল শিকার করেন। এরপর তারা শিয়ালের মাংস বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে ছবি ও তথ্য পোস্ট করে প্রচারণা চালান। প্রতি কেজি শিয়ালের মাংস ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, চাটখিলে এভাবে প্রকাশ্যে বন্যপ্রাণী শিকার এবং ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে মাংস বিক্রির ঘটনা এটিই প্রথম। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন্যপ্রাণী নিধনকারী এই চক্রটিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চাটখিল মহিলা কলেজের প্রভাষক মইন উদ্দিন বাবু বলেন, "শিয়াল আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এভাবে নির্বিচারে বন্যপ্রাণী নিধন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের উচিত অবিলম্বে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।"
উল্লেখ্য, বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, হত্যা, পাচার বা এর মাংস কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।
ফেব্রু ২০, ২০২৬
ফেব্রু ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।