এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দীর্ঘ ২১ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানের পর, বুধবার (২৪ জুন) দিবাগত রাত ১টার দিকে সীমান্তের আলো নিভিয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
ঘটনার বিবরণ:
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে বিএসএফের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায়। অনুপ্রবেশের চেষ্টায় থাকা ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু ছিলেন। তারা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
এই খবর পাওয়ার পরপরই আদাতলা সীমান্তে কড়া অবস্থান নেন বিজিবি সদস্যরা। কোনোভাবেই যাতে অনুপ্রবেশ ঘটতে না পারে, সেজন্য সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
স্থানীয়দের সহযোগিতা ও বিজিবির অবস্থান:
সীমান্তে পুশইনের চেষ্টার খবর ছড়িয়ে পড়লে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থান নেন। উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জানান, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের বাসিন্দারাও সীমান্তে চলে আসেন এবং বিজিবির সঙ্গে পাহারায় অংশ নেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ শেষ পর্যন্ত কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে পারেনি।
ফিরে যাওয়ার ঘটনা:
টানা ২১ ঘণ্টা চেষ্টার পর ব্যর্থ হয়ে বুধবার রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেয়। এরপর রাতের আঁধারে তারা ওই ৯ জনকে নিজ দেশে ফিরিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে বিএসএফ তাদের পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পর থেকে ওই স্থানে আর কাউকে দেখা যায়নি। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় এখনো বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।
মার্চ ৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।