এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বকেয়া বিদ্যুৎ বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের রায়ে ৯ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ৫ জন গ্রাহকের মিটার খুলে নেয়া হয়।
আজ বুধবার সকালে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও আগৈলঝাড়া জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান, এজিএম মো. আরিফুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, আগৈলঝাড়া থানার এসআই মো. তারিকুল ইসলাম প্রমুখ।
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ছিদ্দিকুর রহমান জানান, আগৈলঝাড়ায় পূর্বের বকেয়া এবং চলতি বকেয়াসহ ৭ কোটি ৮৩ লক্ষ ৪৮ হাজার ৩৭৮ টাকা গ্রাহকদের কাছে পাওনা রয়েছে। চলতি জুন মাসে বকেয়া টাকা আদায়ের লক্ষে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ৯ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে ৫ জন গ্রাহকের মিটার খুলে নেয়া হয়। বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় জবাবদিহিতা, সুশাসন এবং আইনের শাসন
প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলের সচেতনতা, দায়িত্ববোধ এবং নিয়মিত বিল পরিশোধ অত্যন্ত জরুরী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।