এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে লাইনের পাশে থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ জুন) সকালে উপজেলার আত্রাই-রানীনগর মহাসড়কের শাহাগোলা রেলওয়ে স্টেশনের পাশে বেড়া-হোসাইন রাস্তা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা ও আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক এবং নওগাঁর মক্কা হজ্ব এজেন্সির প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। শিক্ষক নেয়ামুল বাশিরকে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তার স্বজনদের অভিযোগ।
নেয়ামুল বাশিরের গ্রামের বাড়ি বাগমারা উপজেলার ঝিকরা ও তার পিতার মো: নজিবুর রহমান দেওয়ান। পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে তিনি আত্রাই থেকে তার স্ত্রীকে কল করে বলেন আমি নওগাঁ গিয়ে এশার নামাজ আদায় করবো।
সে মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথেমধ্যে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলে অভিযোগ করেন, তার বড় ভাই মিজানুর রহমান।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভর্তি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।