এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী বা একান্ত সহকর্মী মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় পুরো পিরোজপুর জুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আজ (রবিবার) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন জানান, গতকাল (শনিবার) রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ এবং রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যাক্তি অনলাইন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাসুদ সাঈদী এমপিকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে আলী শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী, ব্যক্তিগত সহকর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের সময় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। গণসমাবেশ ও জনসভায় অনেকেই তার আশেপাশে অবস্থান করতেন। তখন সবার পরিচয় জানা বা ব্যক্তিগত ভাবে চেনা সম্ভব ছিলনা। আলোচিত আলী শেখও তেমনই একজন ছিলেন, একই সাথে তিনি একজন গেজেটেড জুলাই যোদ্ধা ছিলেন এবং সেই পরিচয় দিয়েই তিনি বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতেন এবং মাসুদ সাঈদী এমপির সাথে ছবি তুলতেন। তার ব্যাপারে এলাকায় কিছু নেগেটিভ তথ্য পাওয়ার পর তাকে সে বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্য মাসুদ সাঈদীর কোনো কর্মসূচিতে না আসার জন্যও বলা হয়, যার স্বাক্ষী স্থানীয় জামায়াতের প্রায় সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে আরও বলা হয়, “দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। একইসঙ্গে জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ মহল পরিকল্পিত ভাবে নামে/বেনামে কিছু ভুয়া পেজ/আইডি ব্যবহার করে মাসুদ সাঈদী এমপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শেষে মাসুদ সাঈদীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সেপ্টেম্বর ৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।