এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১.৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী প্রিন্স ও তার এক সহযোগী মো. আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (১০ মে সকালে উপজেলার ভর তেঁতুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) তার নামে ইতিপূর্বে ৫টি মাদক মামলা ও ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে। অন্যদিকে মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২) তারা উভয়ই আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল রোববার সকালে ভর তেঁতুলিয়া গ্রামে ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের দুইজনকে হাতেনাতে আটক করে আত্রাই থানা পুলিশ। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২২২ পিচ নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন এবং দেড় গ্রাম হেরোইন উদ্ধার করে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। প্রিন্স ও আব্দুর রহমান এলাকার একজন মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাকে ও তার সহযোগীকে মাদকসহ গ্রেফতার করতে পারা আমাদের নিয়মিত অভিযানের একটি বড় সাফল্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত আত্রাই গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সেপ্টেম্বর ২৮, ২০২৬
জুলাই ২৭, ২০২৪
নভেম্বর ৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাগুরা | ১৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।