এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অবস্থিত ‘গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার’-এর বিশেষ আমন্ত্রণে তিনি ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশগ্রহণ করবেন।
আজ রোববার (১০ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আসিফ মাহমুদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতেই দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেলিস্ট ও আলোচক হিসেবে অংশ নেবেন।
সম্মেলনের পাশাপাশি তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হবেন। সেখানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টার আয়োজিত একাধিক সাংগঠনিক ও প্রতিনিধি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, আগামী ১৯ মে রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
জুন ২০, ২০২৬
মার্চ ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।