এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংখ্যালঘুর গরু চুরির অভিযোগে কেয়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল এর ছেলে সুহেল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫৬৭৫ টাকা ও চারটি গরুর পা উদ্ধার করা হয়।
শনিবার ৯ দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর কঠোর দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ, (সিরাজদিখান সার্কেল) ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে এসআই নাহিদ মাসুম, এসআই নোমান ছিদ্দিক ও সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে সিরাজদিখান থানা এলাকা সোহেল (৩৭), পিতা-ইসরাফিল, সাং-কুচিয়ামোড়া কে গরু বিক্রির ৫৬৭৫ টাকা ও শ্রীনগর থানা এলাকা হতে মকবুল (৪৫), পিতা-মৃত মোকলেস, সাং-বাসাইল কে গরুর চারটি পা সহ গ্রেফতার করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের মৃত তুফানী মন্ডলের ছেলে শুসংকর মন্ডলের অভিযোগের ভিত্তিতে সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে গরু বিক্রির ৫৬৭৫ টাকা ও গরুর চারটি পা সহ গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এপ্রিল ২৬, ২০২৬
এপ্রিল ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।