এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার (৫ মে) পাইককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভ্যানচালক মিঠু খান (৫০)। তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে স্বামীর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন তার স্ত্রী হেনা বেগম (৪৫)। জানাজা চলাকালীন সময়েই তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকাল ৩টার দিকে তিনিও মারা যান।
পাইককান্দি গ্রামের বাসিন্দা হাইদার ইসলাম অনিক বলেন, একই দিনে স্বামী-স্ত্রী দুজনের এমন মৃত্যু আমরা কখনো দেখিনি। পুরো গ্রামই শোকে স্তব্ধ হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আকরাম খান বলেন, হেনা বেগম স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত শোক ও মানসিক আঘাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
বালিয়াকান্দি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার প্রতাপ মন্ডল জানান, হেনা বেগমকে হাসপাতালে আনার সময় তার অবস্থা গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ফরিদপুরে পাঠানো হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
একই দিনে স্বামী-স্ত্রীর এমন করুণ পরিণতিতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।