এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টাঙ্গাইলের মির্জাপুরে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মে) টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক সাগর তালুকদার তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
শামীম আল মামুন মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে কালিয়াকৈর থেকে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর হাইওয়ে থানার দিকে অগ্রসর হয়। ওই সময় মিছিলে পুলিশের গুলিতে ইমন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৫৭ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে শামীম আল মামুনকেও অভিযুক্ত করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, শামীম আল মামুন গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশি পাহারায় তাকে টাঙ্গাইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
ডিসেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।