এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন এক জল্পনা ডালপালা মেলছে। গুঞ্জন উঠেছে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন এই তারকা ফরোয়ার্ড। সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে নেইমারের এক সফরকে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত।
একটি আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে বর্তমানে সান্তোসের হয়ে আর্জেন্টিনায় অবস্থান করছেন নেইমার। সফরের ফাঁকে তিনি বোকা জুনিয়র্সের বিখ্যাত প্রশিক্ষণ কেন্দ্র 'কাসা আমারিলা' পরিদর্শনে যান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ক্লাব প্রেসিডেন্ট ও কিংবদন্তি ফুটবলার হুয়ান রোমান রিকেলমে। সৌজন্যের অংশ হিসেবে নেইমারের নাম লেখা একটি জার্সিও তাকে উপহার দেওয়া হয়। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ফুটবল মহলে শুরু হয় তোলপাড়।
নেইমারের বোকা জুনিয়র্সে যোগদানের সম্ভাবনা নিয়ে গুঞ্জন জোরালো হলেও ক্লাব কর্তৃপক্ষ বিষয়টিকে এখনই গুরুত্ব দিতে নারাজ। তাদের মতে, এটি ছিল নিছক একটি সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ সফর। কোনো ধরনের দলবদল বা আনুষ্ঠানিক আলোচনা সেখানে হয়নি। তবে কর্মকর্তাদের এমন মন্তব্য সত্ত্বেও ভক্তদের মধ্যে উত্তেজনা কমছে না।
বর্তমানে সান্তোসের সঙ্গে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে নেইমারের। তবে ক্লাবটির অভ্যন্তরীণ আর্থিক জটিলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা থাকায় অনেকেই মনে করছেন, নেইমার হয়তো নতুন কোনো গন্তব্য খুঁজছেন। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে নতুন চ্যালেঞ্জ নিতে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেওয়াটা হবে বিশ্ব ফুটবলের জন্য এক বিশাল চমক।
ফুটবল বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে, নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS)। তবে বোকার বেশ কিছু তারকার সঙ্গে নেইমারের ব্যক্তিগত সুসম্পর্ক এই গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে।
বর্তমানে নেইমার তার ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। তার প্রধান লক্ষ্য ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে সেরা ছন্দে মাঠে নামা। ক্লাব ফুটবলে তার পরবর্তী গন্তব্য শেষ পর্যন্ত কোথায় হয়, তা জানতে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে ভক্তদের।
জুলাই ১৩, ২০২৬
ডিসেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।