এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচনের আগে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব রাজনীতিতে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
সোমবার (৪ মে) বিকেলে মাদারীপুরের শিবচর পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই আমরা তার দৃশ্যমান বাস্তবায়ন দেখতে পাচ্ছি। বিশ্বের কোনো সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এত অল্প সময়ে কার্যকর করতে পেরেছে বলে আমাদের জানা নেই।”
সরকারের জনকল্যাণমুখী উদ্যোগগুলো তুলে ধরে তিনি আরও বলেন, “বিএনপি সরকার ইতিমধ্যে ৩৭ হাজার ফ্যামিলি কার্ড ঘোষণা করেছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদ মওকুফ করা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ও কৃষি কার্ড বিতরণ, মসজিদের ইমামদের সম্মানী এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও পৌঁছে দেওয়া হচ্ছে।”
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার এবং শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরী।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।