এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও আওয়ামী লীগ নেতা নূর আলমকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে নগরীর মাহিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নূর আলম পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান। এলাকায় তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ‘পোষ্যপুত্র’ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, সোমবার রাতে মাহিগঞ্জ এলাকায় এক সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একাধিক শিক্ষার্থী হত্যা ও হত্যাচেষ্টার সুনির্দিষ্ট মামলা রয়েছে।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নূর আলমের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৫ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।
জুলাই ৯, ২০২৬
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।