এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের ১৫তম তলায় এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এই সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ ছাড়া দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে দেশের সব গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য এনসিপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে বা কোন বিষয়ে কথা বলতে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে সম্পর্কে দলটির মিডিয়া সেল থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ডিসেম্বর ৩১, ২০২৫
এপ্রিল ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।