এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাইনবোর্ডবিহীন ও অনুমোদনহীন একটি কেক তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের খবর ‘দৈনিক খোলাচোখ’ পত্রিকায় প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। সংবাদ প্রকাশের জের ধরে ওই কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।
জানা যায়, সম্প্রতি ওই কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনহীন কার্যক্রম নিয়ে ‘দৈনিক খোলাচোখ’ পত্রিকায় একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রশাসনের নজরে আসার পরই দ্রুত ব্যবস্থা হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ ট্রেড লাইসেন্স বা আনুষঙ্গিক কাগজপত্র নেই। কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল উপাদান এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অনুমোদনহীন রং ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসব গুরুতর অপরাধের দায়ে 'নিরাপদ খাদ্য আইন, ২০১৩' অনুযায়ী কারখানাটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে কারখানা কর্তৃপক্ষকে বৈধ কাগজপত্র সংগ্রহ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি তাদের নজরে আসে এবং জনস্বার্থে দ্রুত এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।