এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে নগরকান্দা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। সে নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ইটবোঝাই একটি চার চাকার ট্রলির ধাক্কায় মরিয়ম সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রলি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, “এ ঘটনায় এখনো মামলা বা জিডি দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।