এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন আহমেদের উদ্যোগে আখাউড়ায় তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, শান্তিপূর্ণ র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পল্লী বিদ্যুৎ অফিসে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আখাউড়া-১ উপকেন্দ্রে ১৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ফলে প্রতি ১–২ ঘণ্টা অন্তর লোডশেডিং চলছে।
এতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান এসএসসি পরীক্ষাও বিঘ্নিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধি, সহনীয় লোডশেডিং, নির্দিষ্ট সময়সূচি প্রকাশ, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং নারায়ণপুর গ্রামের সংযোগ পৌরসভার লাইনে যুক্ত করা।
মোঃ শাহাবুদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। তিনি জানান, পল্লী বিদ্যুৎ অফিস আখাউড়ার ডিজিএম লোডশেডিং কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সেপ্টেম্বর ১৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।