এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের জেলা পর্যায়ের এক ম্যাচে দারুণ জয় পেয়েছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়।
আজ সকালে ফরিদপুর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় । এ সময় তারা প্রতিপক্ষ চারটেপাখোলা উচ্চ বিদ্যালয়কে ২৪৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৪৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তন্ময় দুর্দান্ত ব্যাটিং করে ১২১ বলে ১৬৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া জনি ৪২ বলে ৪৯ রান এবং আজমির ৩৩ বলে ৫০ রান করে দলের বড় সংগ্রহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় ৩০.২ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে নুমান ১৫ বলে ১৯ রান করেন।
বল হাতে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের তালহা দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন। তার কার্যকর বোলিংয়ে প্রতিপক্ষ দল দ্রুত চাপে পড়ে যায়।
ফলে ২৪৪ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ের এই ম্যাচে নিজেদের শক্ত অবস্থান জানান দেয়। এই জয়ের মাধ্যমে দলটি টুর্নামেন্টে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।