এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে মারুফা আক্তার (২৭) নামের এক সিনিয়র স্টাফ নার্সের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
আহত মারুফা আক্তার নেত্রকোনার মদনপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। অভিযুক্ত আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মারুফা ও আরিফুলের বিয়ে হয়। তাদের সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। গত ছয় মাস আগে মারুফা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন এবং এরপর থেকেই তারা ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন। মারুফার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক হওয়ার পর অভিযুক্ত আরিফুল ইসলাম দাবি করেন, "কলেজ জীবন থেকে শুরু করে এ পর্যন্ত আমি তাকে পড়াশোনা করিয়েছি। কিন্তু দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই চলছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই আমি এমন কাজ করেছি।"
মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত নার্সকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহে পাঠানো হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাত জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১৩ জুন, ২০২৬
পিরোজপুর | ১৩ জুন, ২০২৬
ফরিদপুর | ১৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।