এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঠাকুরাকোণা বাজারের 'মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ' ও 'মেসার্স রাজিব ট্রেডার্স' সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠান দুটিতে তল্লাশি চালায় এবং অবৈধভাবে মজুদকৃত মোট ৩১০০ লিটার ডিজেল উদ্ধার করে।
অবৈধ মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন এবং সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে জব্দ করা হয় উদ্ধারকৃত সব জ্বালানি তেল।
অভিযান শেষে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "জেলায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। জনদুর্ভোগ সৃষ্টি করে কেউ যদি অবৈধভাবে পণ্য মজুদ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযান চলাকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।