এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার সতের রশি মধ্যপাড়া গ্রামে দিনের বেলা প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৯মে) উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী সুরুজ মোল্যার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে পাশের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বৌভাতে সবাই দাওয়াত খাইতে যায়। দুপুর আড়াইটার দিকে দাওয়াত খেয়ে এসে দেখেন ঘরের দরজা খোলা, তালা ভাংগা অবস্থায় নীচে পরে আছে। ঘরের ভিতরের ২ টি রুমের কাঠের আলমারী সুকেসের সকল মালামাল এলোমেলো অবস্থায় পরে রয়েছে।
প্রবাসী সুরুজ মোল্যার স্ত্রী রুমা আক্তার বলেন, আমার কিছু নগদ টাকা আর কিছু মুল্যবান জিনিসপত্র ছিল তাই নিয়েছে। দরজার তালা ভেংগেছে, আলমারী সুকেশ ভেংগেছে, সব মালামাল তছনছ করেছে। দিনের বেলা এমন ঘটনা আমি কল্পনাও করতে পারিনা৷
প্রতিবেশী শাহিন খন্দকার বলেন,এভাবে দিনের বেলা মুহুর্তের মধ্যে তালা ভেংগে দুঃসাহসিক চুরি আমাদের হতবাক করেছে। তিনি আরো বলেন এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ৷
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ডিসেম্বর ২৪, ২০২৪
মার্চ ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।