এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে বিভিন্ন খাতে নানা ধরনের কার্ড চালু থাকলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই বাস্তবতায় সরকারের কাছে 'জাস্টিস কার্ড' বা ন্যায়বিচার নিশ্চিতকারী কার্ড চালুর জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু এসব কার্ডের চেয়েও বড় প্রয়োজন ন্যায়বিচার। আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই, যাতে প্রতিটি নাগরিক দ্রুত ও সঠিক বিচার পায়।”
দেশে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “হাসপাতালে এখনো আইসিইউ সংকট প্রকট, ঘুষ ছাড়া চাকরি পাওয়া অসম্ভব এবং প্রতিটি থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। ফলে ন্যায্য সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।”
সরকারের কঠোর সমালোচনা করে এই সংসদ সদস্য আরও বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। দেশে বর্তমানে বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি জেঁকে বসেছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। গুম ও হত্যার মতো ঘটনা থামছে না। বিচার পাওয়ার আশাই ছেড়ে দিয়ে অনেক ভুক্তভোগী এখন আর অভিযোগ পর্যন্ত করছেন না।”
নাঙ্গলকোটের পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রিফাত রশিদ এবং কুমিল্লা জেলা তত্ত্বাবধায়ক নাবিদ নওরোজ শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বুধবার কুমিল্লার নাঙ্গলকোট ছাড়াও লালমাই, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর ২, ২০২৫
মে ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।