এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস ও প্রেস ক্লাবের আয়োজনে পৃথক ভাবে গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে '২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ' ও আলোচনা সভা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, সিভিল সার্জন ডাঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা।
এদিকে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাদেকুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাভিশন জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।