এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগ লকডাউন ও নাশকতার পরিকল্পনা করে নির্বাচন বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জর শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ও শেখর নগরে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস করবে আর আমরা বসে থাকবো- এটা কখনোই হতে পারে না। সন্ত্রাস ও নাশকতা জনগণ কখনো সমর্থন করে না। বিএনপি জনগণের দল, রাজপথের দল। আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। কোনো ষড়যন্ত্র বা নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার ও খালেক শিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।