এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের মূল আকর্ষণ কাবাডি প্রতিযোগিতা ও পিঠা উৎসব।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সরকারি এম.এন. একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ, চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডলসহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, “যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবো। খেলাধুলায় যুক্ত থাকলে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে।”
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নগরকান্দা পৌরসভা একাদশ ও কোদালিয়া শহীদ নগর একাদশ। প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে ৯টি ইউনিয়ন টিম ও একটি পৌরসভা টিম।
খেলা চলাকালীন মাঠের পাশে আয়োজন করা হয় পিঠা উৎসব, যেখানে নারীরা ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা নিয়ে অংশ নেন। দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয় তরুণদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। ক্রীড়া ও সংস্কৃতির এই সম্মিলিত উৎসব নগরকান্দার সামাজিক সম্প্রীতি ও তারুণ্যের উচ্ছ্বাসে নতুন প্রাণ সঞ্চার করেছে।
মার্চ ১৭, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আফ্রিকা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।