এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশে পরিচালিত বিশেষ অভিযানে আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তর বিভাগ।
শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন চারাবাগ গৌরিপুর বাইতুল আমান জামে মসজিদ এলাকার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— আবু হানিফ (৪০), পিতা-আব্দুল হালিম, মাতা-আনোয়ারা খাতুন, সাং-কুমকুমারি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা এবং মোঃ সাগর (২৮), পিতা-জাহাঙ্গীর আলম, মাতা-কল্পনা বেগম, সাং-চান্দুপুর (পাঁচপাড়া), থানা-কটিয়াদী, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে চারাবাগ, আশুলিয়ায় বসবাস করছেন।
তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।