এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পুকুর থেকে জহির শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জহির শেখ শরীয়তপুর জেলার রুস্তম শেখের ছেলে এবং সে পাশ্ববর্তী ভাঙ্গা পৌরসদরের নুরপুর গ্রামে শ্বশুরবাড়ি কুটি মিয়ার বাড়িতে বসবাস করতো।
ঘটনা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি ভাঙ্গা পাইলট স্কুলের পিছনে কালীবাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে দিয়েছে। মরদেহের কোমরে একটি দেশীয় ছোরা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা বিকেলে পুকুরের পাশে ভাসমান মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।”
এদিকে, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবালসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।