এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি তাদের নীতিগত সমর্থন জানিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সমর্থনের কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের যুক্তিসঙ্গত দাবিসমূহের সঙ্গে একমত।
প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি শিক্ষকদের জন্য তাদের অগ্রাধিকারগুলো তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে যুক্তিসঙ্গত আর্থিক সুবিধাসহ চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিকভাবে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা প্রদান এবং শিক্ষাক্ষেত্রে তাদের অসামান্য অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, "রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করিনা কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কখনোই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না।"
বিএনপি মহাসচিব আশ্বাস দেন যে, জনগণের ভোটে পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরি স্থায়ী করা এবং পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
তবে শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ যেন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়েও দলটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়, "পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালালে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।"
এই বিবৃতিটি বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু কর্তৃক প্রেরিত হয়।
মে ১৩, ২০২৪
অক্টোবর ৩১, ২০২৪
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।