এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের সুনীল মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডল (৩০), সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সেকেন শিকদারের ছেলে কুব্বাত আলী শিকদার (৩৫) এবং একই গ্রামের সামাল ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৮)। এদের মধ্যে সঞ্জয় মন্ডলের ৫ বছর, কুব্বাত আলীর ১ বছর এবং মাসুদ ফকিরের ১ বছর ২ মাসের কারাদণ্ড হয়েছিল মাদক মামলায়। কিন্তু তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
মার্চ ৮, ২০২৪
আগস্ট ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।