এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। ২৬ মার্চ সূর্যোদয়ের পূর্বে সদরপুর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবনসমূহে এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ৭.৩০ মিনিটে প্রশাসন রাজারচর ওয়াজিবুল্লাহ্র কান্দি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে গমন করেন। সকাল ৮ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ ও পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সালাম ও অভিবাদন গ্রহণ করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী ও সদরপুর থানা ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, এতিমখানা ও হাজতখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি , স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে সন্ধ্যায় আলোক সজ্জা প্রজ্বলিত করার কথা রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ৬ আগস্ট, ২০২৬
ময়মনসিংহ | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।