এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামা উপজেলায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লামা তথ্য অফিসের আয়োজনে "বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি, সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার রূপায়ন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, মৎস্য অফিসার, এলজিইডি উপজেলা প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, একাউন্টস অফিসার, শিক্ষা অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।
অতিথি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন- লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক ও কর্ণফুলীর রিপোর্টার মোঃ কামাল উদ্দিন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ এবং দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টার নুরুল কবির আরমান।
আলোচনা সভায় শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে রফিকুল ইসলাম তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণের তারুণ্যকে কাজে লাগানোর কথা বলেছেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজুমান তার বক্তব্যে সকল সেক্টরে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশ গঠনের কথা বলেছেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে সাবেক মেয়র আমির হোসেন তার বক্তব্যে বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের উদ্দীপনায় দেশ গঠনের উপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ অতিথি কৃষি অফিসার সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক আন্দোলনের উপর জোর দিয়েছেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার দুর্নীতি ও অনিয়ম থেকে বের হয়ে এসে সবাই বিপ্লবের চেতণা লালনের আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।