এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লামা উপজেলায় কর্মরত দৈনিক নববাণী পত্রিকার সংবাদদাতা ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোঃ সুজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৪টায় লামা প্রেসক্লাব কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী সাংবাদিক সুজন বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে গত ২ জুন রাত ৯টার দিকে লাইনঝিরি এলাকায় আমাকে হামলার শিকার হতে হয়। হামলায় জড়িত ছিলেন লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আমির হোসেন, যুবদলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, যুবদল কর্মী মোঃ মনিরুল ইসলামসহ আরও কয়েকজন। তারা আমার মোবাইল সেট কেড়ে নেয় এবং ভিডিও ধারণে বাধা দেয়।”
সুজন আরও জানান, “উক্ত রাতে লামা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বন বিভাগ একটি কাঠবোঝাই ট্রাক জব্দ করে। সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা বন কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং আমাকে আক্রমণ করে। এমনকি তারা আমাকে ‘ডাকাতি মামলার আসামি’ বানিয়ে দেয়ার হুমকিও দেয়।”
তিনি হামলাকারীদের মধ্যে আরও কয়েকজনের নাম উল্লেখ করেন, তারা হলেন: আসহাদুল ইসলাম (২৫), ইমাম হোসেন মজুমদার (২৫), মোঃ মাসুদ রানা (২৮)। তাদের পিতার নাম অজ্ঞাত এবং সবার ঠিকানা লাইনঝিরি, ৮ নম্বর ওয়ার্ড, লামা পৌরসভা।
সাংবাদিক সুজন এ ঘটনায় লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অক্টোবর ৫, ২০২৫
মে ২৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।