এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং চাঁদাবাজী মামলার আসামীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ । মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজী মামলার আসামী এবং অন্য আরো একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মালেক ওরফে ডলার (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ডলার উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও ঘোষগ্রামের রকিম উদ্দীনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে উপজেলার গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০), সিলমাদার গ্রামের ছোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
জুলাই ৩১, ২০২৫
মার্চ ২৯, ২০২৫
সেপ্টেম্বর ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।