এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে তিন টায় রংপুরের মিঠাপুকুর থানার এসআই (নিঃ)/মোঃ নাজিবুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ০৬নং কাফ্রিখাল ইউনিয়নের মুরারীপুর সাকিনস্থ কোমরগঞ্জ বাজারের জনৈক চাঁন মিয়ার স-মিলের টিনসেড দক্ষিণ দুয়ারী অফিস ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত মোঃ মাহাবুব ইসলাম (৪০) পিতা-মোঃ আশেক মওলা, সাং-যাদবপুর মাদ্রাসা, মোঃ মশিয়ার রহমান (৩৫) পিতা- মৃত মোজাম মিয়া, মোঃ শামিম মিয়া (৩৪), পিতা-মোঃ শাহানুর মিয়া, উভয় সাং-মুরারীপুর, মোঃ শাহিনুর ইসলাম (৩৫), পিতা- মোঃ সাখোয়াত হোসেন, সাং- মকরমপুর, মোঃ লোকমান মিয়া (৩৬), পিতা- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- খোর্দ্দ গোপালপুর, সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই তাদের আটক করেন। উক্ত জুয়া খেলার আসর হতে অজ্ঞাতনামা ৩/৪ জন অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা এক সেট তাস নগদ ২ হাজার ৫ শত ৮০টাকা জব্দ করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।
অপরদিকে ১৯ অক্টোবর রাত ২:৩০ মিনিটে মিঠাপুকুর থানার এসআই (নিঃ)/মোঃ মিন্টু চন্দ্র রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মিঠাপুকুর থানাধীন ১৭নং ইমাদপুর ইউনিয়নের রহমতপুর মৌজার দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামস্থ মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আঃ রশিদ এর বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত মোঃ সামছুল হক (৫২), পিতা-মৃত আঃ ছাত্তার, মোঃ খবির উদ্দিন (৫৫), পিতা- মৃত ছলিম উদ্দিন, মোঃ শাহ আলম (৩৭), মোঃ শামীম (২৮), উভয়ের পিতা-মৃত জাহিদুল হক @ জয়দুল ব্যাপারী, মোঃ আল আমিন (২৪), পিতা- মোঃ আঃ রশিদ, সর্বসাং- দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া, সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে পেয়ে ঘটনাস্থলেই তাদের আটক করেন। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।
জুলাই ১৮, ২০২৫
জানু ৮, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।