এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে গতকাল বুধবার(১মে) বিকেল সাড়ে পাঁচটায় শহরের স্টেশন বাজারে এক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বামগনতান্তিক জোটের সমন্বয়ক রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি'র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু । এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন যে, দেশের শ্রমজীবী মানুষের ৮০ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। শ্রমজীবী মানুষের জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা ও বাস্তবায়ন, সারাদেশে সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠা,
পাশাপাশি কলকারখানাসহ শহর-গ্রামের মজুরদের কাজের সুষ্ঠু পরিবেশ, বিনামূল্যে চিকিৎসা বাসস্থান ও সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রণয়নের দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।