এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ আনুমানিক ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জানুয়ারি ) বিকালে উপজেলার বানা ইউনিয়নের দীঘল বানা এলাকায় মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের দীঘল বানা মধুমতি নদীতে স্থানীয় জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো সেখানে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য দপ্তরের হিসাব রক্ষক মো.রিফাত মিয়া, মৎস্য দপ্তরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমান বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। তাই প্রায় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমরা সব ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো।
ডিসেম্বর ২৬, ২০২৪
আগস্ট ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
চট্টগ্রাম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।