এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার ম্যাগচামী ইউনিয়নের দাশপাড়া গ্রামে কৃষি ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির শিকার বাড়ির মালিক সরজিত কুমার দাস (৪৫) বর্তমানে চাকরির সুবাদে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় পরিবারসহ বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরজিত কুমার দাস মাঝে মাঝে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। সর্বশেষ ঈদুল আজহার ছুটির পর তিনি লক্ষ্মীপুর ফিরে যান। তবে গত শুক্রবার (১১ জুলাই) হঠাৎ সন্ধ্যায় বাড়িতে এসে তিনি দেখেন, ঘরের গেট খোলা এবং ভেতরের আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে।
পরে তিনি আশপাশের প্রতিবেশীদের ডেকে আনেন এবং দেখা যায়, বাড়ির পেছনের দিক থেকে গ্রিল কেটে চোরেরা প্রবেশ করেছে। তারা তিনটি কক্ষের জিনিসপত্র এলোমেলো করে ঘরে থাকা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, গ্যাস চুলা, পানির মোটর, কাঁসা-পিতলের বাসন, তিনটি কলসি এবং প্রায় ১৫টি শাড়ি চুরি করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৮২ হাজার টাকা।
এ বিষয়ে মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির হোসেন বলেন, "খবর পাওয়ার পরই আমি মধুখালী থানাকে অবগত করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।"
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান জানান, "চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বাড়িটি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগেই এ চুরির ঘটনা ঘটেছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।