এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার জনগনকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বি,এম, কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ ইসাহাক মোল্লা , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ টুকুু মোল্লা, ইউপি চেয়ারম্যান ম,ম, ছিদ্দিক মিয়া,প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। এসময় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ ও ওসি মামুন আল রশিদ।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।