এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটা বাস বৃদ্ধকে চাঁপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মরহুম আব্দুল কাশেমের পুত্র নান্নু সিকদার(৭৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় সার্বিক পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাঁপা দিলে সে ঘটনা স্থলে নিহত হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পৃথক ঘটনায় ভাঙ্গা উপজেলার পৌরসদরের আতাদি ফ্লাইওভারের উপর অজ্ঞাত গাড়ি চাঁপায় শাওন ব্যাপারী(২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পুর্ব হাসামদিয়া গ্রামে। সে ওই গ্রামের সেলিম বেপারীর পুত্র এবং ভাঙ্গা সরকারী পাইলট হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পৃথকভাবে দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছে। কোন দ্রুতগামী পরিবহন হয়ত স্কুল ছাত্রকে চাঁপা দিয়ে পালিয়ে গেছে। আমরা ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গতঃ আজ ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হলো।
২৯/১০/২৪
নভেম্বর ১১, ২০২৪
জুন ২২, ২০২৪
মার্চ ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।