এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে কিছু সংখ্যালঘুদের উপর হামলার খবর এলেও তা ধর্মীয় কারণে নয়, নিছক রাজনৈতিক কারণে প্রচার হচ্ছে বলে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কওমী ছাত্রসমাজ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হয়, আওয়ামীলীগের কিছু হিন্দু নেতারবাড়ি-ঘরে আক্রমণকে কেন্দ্র ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ আল মেহরান শাওয়াল। কওমী ছাত্র সমাজের পক্ষে হাফেজ ফখরুল হাসান, হাফেজ তারেক জামিল, হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য রাখেন আনন্দময়ী কালীবাড়ির পুরোহিত জীবন চক্রবর্তী, দক্ষিণ কালীবাড়ির সাধারণ সম্পাদক রাকে শবণিক, সমীর চক্রবর্তী প্রমুখ।
ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো হয়, চলমান পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ ও মুসলমানদের সহায়তা নিয়ে কওমী মাদরাসার ছাত্ররা বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে। এখন পর্যন্ত জেলার কোনো উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেনি। কিন্তু একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে বলে সচেতন থাকার আহবান জানানো হয়।
জানু ২৬, ২০২৫
ডিসেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।