এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ বিশ্বাস (৫২) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাসান বিশ্বাসের ছেলে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জিম্মায় নিয়েছে।
রবিবার সকালের দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় টুঙ্গিপাড়া এক্সপেসের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে শারীরিক প্রতিবন্ধী মুরাদ বিশ্বাস ট্রেন লাইনের পাশে ঘাস কাটছিল। লাঠি ভর দিয়ে চলাচল করেন তিনি। দুই-দিন ধরে স্ত্রীর সাথে ঝগড়া চলছিল নিহত ব্যক্তির। পারিবারিক কলহের কারণে ওই যুবক রবিবার সকাল সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেটের পূর্ব পাশে টুঙ্গীপাড়া এক্সপেসের নিচে ঝাঁপ দিতে পারে বলে সূত্র জানায়। এ সময় ট্রেনে তার মাথা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ারমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সকল আইনি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।
জুন ৮, ২০২৪
জানু ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।